বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।
উদ্দীপন সংস্থার চুয়াডাঙ্গা আঞ্চলিক ব্যবস্থাপক শওকত আলী খান, গাংনী শাখা ব্যবস্থাপক কিশোর কুমার মজুমদার, হিসাব রক্ষক আশরাফুল ইসলামসহ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্দীপন সংস্থা প্রতিবছর মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বৃত্তি প্রদান করে। এছাড়া সংস্থা কারিগরি শিক্ষা ও আত্মকর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করে, যা শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করে।