সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজনগরের শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম পরিদর্শন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম ও মিশন পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার

2026-03-04T13:04:30+00:00
2026-03-04T13:07:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজনগরের শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম পরিদর্শন
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:০৪ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১:০৭ পিএম  (ভিজিট : ৯২৫)
X

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম ও মিশন পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। সফরকালে তিনি আশ্রমের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া।

আশ্রম প্রাঙ্গণে পৌঁছালে সভাপতি নেপাল দত্ত ও সাধারণ সম্পাদক রুদ্রজিত দে তাকে স্বাগত জানান। এ উপলক্ষে নবনির্মিত ‘ভক্ত নিবাস’-এর উদ্বোধন করা হয়। পরবর্তীতে তিনি মন্দিরে পূজা-অর্চনায় অংশ নেন এবং আবাসন ব্যবস্থা, রান্নাঘর, গোশালা ও আশ্রম পরিচালনা কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। সফরশেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় মন্দিরের পুরোহিত কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ, সহ-সভাপতি ক্ষিতির চন্দ্র, সাংগঠনিক সম্পাদক নিতাই মিত্র, প্রচার সম্পাদক রতন লাল দে-সহ আশ্রমের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সহকারী হাইকমিশনার বলেন, আশ্রমে এসে তিনি আনন্দিত। এখানকার আন্তরিক পরিবেশ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি এ ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy