প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৩৪ পিএম (ভিজিট : ৬২)

X
টঙ্গীতে বসতবাড়িতে আগুন
গাজীপুরের টঙ্গীতে তারাবির নামাজের সময় একটি বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (০৪ মার্চ) রাত আটটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় জনৈক নাজু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাবির নামাজের পূর্ব মূহুর্তে হঠাৎ করে বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পার্শ্ববর্তী টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে এলাকাটিতে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের জায়গা না থাকায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে প্রবেশ করতে পারে নি। যার করনে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়িটির ১১টি কক্ষ ও একটি হোটেলের রান্নাঘর পুড়ে যায়। প্রথামিক ভাবে ধারণা করা হচ্ছে হোটেলের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়।
তবে ফায়ার স্টেশনের পার্শ্ববর্তী এলাকাটিতে গাড়ি প্রবেশের কোন রাস্তা না থাকায় ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে।