ভাঙ্গুড়ায় মুক্তিযুদ্ধো সন্তানের আয়োজনে ইফতার মাহফিল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও নিজেদের সুসংগঠিত করতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদের আয়োজনে সরকারী

2026-03-04T22:20:26+00:00
2026-03-04T22:20:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় মুক্তিযুদ্ধো সন্তানের আয়োজনে ইফতার মাহফিল
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:২০ পিএম   (ভিজিট : ১০৩)
ইফতার মাহফিল
X

ইফতার মাহফিল

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলায়  মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও নিজেদের সুসংগঠিত করতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদের  আয়োজনে সরকারী ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে মাহে রমজানের  ইফতার মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা ও মহান স্বাধীনতার চেতনাকে একসূত্রে গাঁথতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার সরকারী ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ প্রজন্ম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ধর্মীয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন,মরহুম বীর মুক্তিযোদ্ধার আক্কাস আলীর সন্তান  সালেহ আহমেদ সবুজ। এ সময় অনুষ্ঠিতআলোচনায় সভায়  মুক্তিযুদ্ধারদের পরবর্তী প্রজন্মের সন্তান-নাতি-নাতনী ও তার স্বজনেরা বক্তব্য দেন। শেষে দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার দোয়া মাহফিল  শেষে সরকারী ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ থেকে একযোগে পদযাত্রা, শ্লোগান সহকারেনভাঙ্গুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  ভাঙ্গুড়া সরকারী খাদ্য গুদাম গেট চত্বর গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী মুক্তিযুদ্ধাদের পরবর্তী প্রজন্মের সন্তানেরা  মুক্তিযুদ্ধের চেতনাবিষয়ক বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধারণ করা সকল নাগরিকের দায়িত্ব। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ আয়োজনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা, সন্তান, নাগরিক ও প্রজন্ম পরিষদ-এর সভাপতি মো: গোলাম মোস্তফা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy