নেত্রকোনা সদর সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:০৫ পিএম (ভিজিট : ১৬২)

X
নেত্রকোনা সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম
নেত্রকোনায় পুলিশের সার্বিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বুধবার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম নেত্রকোনা সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন।
বার্ষিক পরিদর্শন ২০২৬ উপলক্ষে তিনি সদর সার্কেল অফিসে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।