প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:২৮ পিএম (ভিজিট : ১১৫)

X
নওগাঁর মান্দায় সুপারি চোর সন্দেহে গণধোলাইয়ের শিকার হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভোরের দিকে স্থানীয়রা তাকে চোর সন্দেহে আটক করে মারধর করেন, যার পর গণধোলাইয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের প্রসাদপুর এলাকায় অবস্থিত প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবার চত্বরে একটি আমগাছের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।