প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:৫০ পিএম (ভিজিট : ৬৬)

X
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এরপর বুধবার গাউছিয়া রয়েল মুন রোপটপ রেস্টুরেন্টের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক মো. শাহজাদা শাহাদাত। প্রধান অতিথি ছিলেন আলরাফি হসপিটালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম, ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, ভুলতা জেনারেল হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব রহমান এবং মেমোরি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধক্ষ আনোয়ার হোসেন, ইউসুফ মিয়া, রাশেদুল ইসলাম, শাহাদাত হোসেন, জাবেদ, রেজাউল করিম, সাজ্জাদ, ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, কমিটির লক্ষ্য হলো অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থেকে সেবা প্রদান করা। এছাড়া গ্রাম-গঞ্জের প্রত্যেক চিকিৎসককে সরকারি রিফ্রেশার্স ট্রেনিংয়ের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হবে।