চৌদ্দগ্রামে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আলিফা আক্তার আইমান নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ)

2026-03-05T17:07:55+00:00
2026-03-05T17:07:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৪৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আলিফা আক্তার আইমান নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফা আক্তার আইমান ওই গ্রামের নুরুল আলমের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আইমানের পরিবারের সদস্যরা ঘরের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে আইমান ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজতে গিয়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখেন।

পরে দ্রুত আইমানকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা নুর নবী বলেন, পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকার সুযোগে শিশুটি কখন ঘর থেকে বের হয়ে পুকুরে পড়ে গেছে তা কেউ বুঝতে পারেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পানিতে ভেসে থাকতে দেখা যায়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জাবেদ বলেন, পানিতে পড়ে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশেই খোলা পুকুর থাকায় ছোট শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy