ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পিছ ইয়াবাসহ আবদুল মালেক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার

2026-03-05T17:14:57+00:00
2026-03-05T17:14:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ৬৪)
ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ
X

ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পিছ ইয়াবাসহ আবদুল মালেক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীস্থ মীর আলমাস স্টোর এর দোকান থেকে ইয়াবাসহ ঐ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বৃহষ্পতিবার (৫ মার্চ)দুপুরে  বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃত আসামী আবদুল মালেক কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মীর আহমদের পুত্র। 

সূত্রে জানায়, বুধবার রাত ১০ টার দিকে থানা পুলিশের একটি দল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খোদাইবাড়ি রাসেদ ফিলিং স্টেশনের সামনে মীর আলমাস স্টোর দোকানের ভিতরে অভিযান চাালিয়ে ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মালেককে গ্রেফতার করা হয়। 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy