মুন্সীগঞ্জ টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়ার বিন্দুসার বটতলা পুলিন্দারপাড় হতে আব্দুল্লাহপুর পোলঘাটা পর্যন্ত বৃহস্পতিবার ৫ই মার্চ সকাল ১০ থেকে দুপুর ১২ টা পযন্ত মোবাইল কোটের মাধেমে পরিচালনা করে অবৈধ ভাবে ফসলি জমির মাটি ভড়ার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) একই আইনের ১৫(১) ধারায় ড্রেজার ও ড্রেজারের পাইব বিনষ্ট করা হয় ।
মোবাইল কোট পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ওয়াজিদ ওয়াসিফ । এ সময় কাউকে পাওয়া যায়নি ।
টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ওয়াজিদ ওয়াসিফ দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধিকে জানান, ফসলি জমি ভড়াট ও মাটি কাটা অপরাধ । এ বিষয়ে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে