চুরির ভিডিও ভাইরালের পর কৃষকদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

লক্ষ্মীপুরে এক কৃষকদল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার

2026-03-05T18:58:27+00:00
2026-03-05T18:58:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুরির ভিডিও ভাইরালের পর কৃষকদল নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৩০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে এক কৃষকদল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতেই বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এই আদেশ কার্যকর করেছেন।

বহিষ্কৃত ওই নেতার নাম সাহাব উদ্দিন। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সদস্য ছিলেন।

বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থি অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাব উদ্দিনকে দলীয় সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩-৪ দিন আগে সাহাব উদ্দিন ও তার এক সহযোগী পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের একটি বাড়িতে চুরি করতে ঢোকেন। বাড়ির সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, লুঙ্গি ও শার্ট পরিহিত অবস্থায় সাহাব উদ্দিনের হাতে একটি চুরি করার সরঞ্জাম ও টর্চলাইট রয়েছে। এই ফুটেজটি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ঘটনাটি কয়েক দিন আগের। সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy