নাচোলে আলেমদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আয়োজনে আলেমদের সম্মানে এক ইফতার মাহফিল ও মতবিনিময়

2026-03-05T19:14:46+00:00
2026-03-05T19:14:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাচোলে আলেমদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ২২১)
ইফতার ও মতবিনিময় সভা
X

ইফতার ও মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আয়োজনে আলেমদের সম্মানে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওলামা বিভাগ নাচোল উপজেলা শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সহ-সেক্রেটারি ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওমর ফারুক।

​মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করতে আলেমদের ভূমিকা অপরিসীম। নাচোল উপজেলাকে কুরআন ও সুন্নাহর আদর্শে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রভাষক ইয়াকুব আলী আমীর, নাচোল উপজেলা ও ​মাওলানা মোবারক হোসেন, সেক্রেটারী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, নাচোল উপজেলা পরিষদ, ​ডাঃ রফিকুল ইসলাম, নায়েবে আমীর, নাচোল পৌরসভা।

​বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে, একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে ওলামায়ে কেরামদের পরামর্শ ও দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। নাচোল উপজেলাকে কুরআন-সুন্নাহর ভিত্তিতে একটি আদর্শ জনপদে পরিণত করতে উপস্থিত সকল আলেমদের থেকে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়।

​ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy