গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (৮

2026-08-08T16:17:30+00:00
2026-08-08T16:17:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ১১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শরিফুল ইসলাম হীরা বাহাদুরপুর এলাকার জাবেদ আলীর ছেলে। তিনি তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫-৬ হাজার টাকা পাওনা নিয়ে শরিফুলের সঙ্গে কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রামের কামরুল হোসেনের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে কামরুল চাকু দিয়ে শরিফুলকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কামরুল পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy