এবার প্রেমের টানে ঘাটাইলে চীনা যুবক

ঘাটাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে এসে এক স্কুলছাত্রীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। ঘটনাটি এলাকায়

2026-03-05T19:45:27+00:00
2026-03-05T19:45:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার প্রেমের টানে ঘাটাইলে চীনা যুবক
ঘাটাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৫২৩)
প্রেমের টানে ঘাটাইলে চীনা যুবক
X

প্রেমের টানে ঘাটাইলে চীনা যুবক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে এসে এক স্কুলছাত্রীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি রাতে মুসলিম রীতি অনুযায়ী মায়া আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে বিয়ে হয় চীনের নাগরিক জংজিয়াং মামুসার। এর আগে ১৮ ফেব্রুয়ারি রাতে তিনি উপজেলার পাঁচটিকরি গ্রামে এসে পৌঁছান।

এই খবর ছড়িয়ে পড়ার পর দূরদূরান্ত থেকে মানুষ মায়ার বাড়িতে ভিড় করছেন নবদম্পতিকে এক নজর দেখতে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে মায়ার সঙ্গে পরিচয় হয় চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের বাসিন্দা মামুসার। সেই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্ব এবং পরে প্রেমে রূপ নেয়। এ সময় মায়ার পরিবারের পক্ষ থেকে অন্যত্র তার বিয়ের কথাবার্তা চলছিল। বিষয়টি জানার পরই প্রেমিকার টানে বাংলাদেশে চলে আসেন মামুসা।

পরে পরিবারের উপস্থিতিতে কাজী ডেকে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর থেকে মামুসা স্ত্রী মায়াকে নিয়ে গ্রামের মেঠোপথ ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি স্থানীয় মাছ, মাংস ও বিভিন্ন দেশীয় খাবারও উপভোগ করছেন।

মামুসা জানান, মায়ার ভালোবাসার টানে তিনি বাংলাদেশে এসেছেন এবং তাকে বিয়ে করেছেন। প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলে স্ত্রীকে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। 

মায়া জানায়, উইচ্যাটের মাধ্যমে তাদের পরিচয়। বিয়ে হয়েছে তাদের। স্বামীর সঙ্গে চীনে যেতে ইচ্ছুক মায়াও। 

স্থানীয়রা জানান, চীনা নাগরিক মামুসা পাঁচটিকরি আসার খবরে তারা দেখতে আসছেন। আশপাশের লোকজন ভিড় করছেন মালেকের বাড়িতে। তাদের মধ্যে বিরাজ করছে কৌতূহল। সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।

মায়ার বাবা আব্দুল মালেক জানান, প্রথমে বিষয়টি তিনি মেনে না নিলেও পরে নিয়তির কাছে ছেড়ে দিয়ে সব কিছু মেনে নিয়েছেন। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy