চট্টগ্রামে অর্ধশত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার

2026-03-05T19:55:27+00:00
2026-03-05T19:55:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে অর্ধশত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৫৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। 

এ নিয়ে মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা আরও ২টি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ কুয়াশার কারণে নির্ধারিত সময়ে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ডাইভার্ট হয়ে যায়। পরে ঢাকা থেকে পুনরায় উড্ডয়ন করে ফ্লাইটটি সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে একই এয়ারক্রাফট যাত্রী নিয়ে ওভি-৪০২ ফ্লাইট হিসেবে মাস্কাটের উদ্দেশ্যে সকাল ১১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

বিমানবন্দর জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আজ সকাল পর্যন্ত মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজকের ৪টি ফ্লাইটও অন্তর্ভুক্ত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনায় এই বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy