নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম

2026-03-05T20:04:51+00:00
2026-03-05T20:04:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৩৭৭)
সুস্থতা কামনায় দোয়া
X

সুস্থতা কামনায় দোয়া

সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) নজরুল ইসলাম খানের আশু সুস্থতা কামনায় জামালপুরের ইসলামপুরে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইসলামপুর উপজেলার কুলকান্দি খানবাড়িতে ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ-এর উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ-এর সভাপতি জনাব শরিফুল ইসলাম খান ফরহাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান এবং সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া ও ইফতার মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে দোয়া ও ইফতার মাহফিলকে সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy