প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:১০ পিএম (ভিজিট : ২৯৮)

X
গণশুনানি
নেত্রকোনার দুর্গাপুরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর উদ্যোগে ডিএসকের সদস্যদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এ গণশুনানি হয়।
গণশুনানিতে উপস্থিত আছেন এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, এমআরএ-এর পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম পরিচালক আবু বক্কর ছিদ্দিক,ডিএসকে’র নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, ডিএসকে’র সহকারী পরিচালক শামসুল আলম খান সহ এমআরএ ও ডিএসকে’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
গণশুনানিতে ডিএসকের সদস্যগণ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।