ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মননা প্রদান

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণডোমার উপজেলার ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে উল্লেখিত প্রতিষ্ঠানের জুনিয়র বৃত্তি

2026-03-05T20:36:33+00:00
2026-03-05T20:36:33+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মননা প্রদান
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৩৯৫)
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান
X

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

নীলফামারীর ডোমারে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ডোমার উপজেলার ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে উল্লেখিত প্রতিষ্ঠানের জুনিয়র বৃত্তি পরিক্ষা-২০২৫ এ উত্তীর্ণসহ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৭জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরেফীন ইসলাম ও প্রাপ্তিদেব বর্মার সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তপন কুমার রায়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লু স্টার স্কুল এন্ড কলেজের পরিচালক মো. আব্দুল মান্নান ও মো. আবু হাতেম।

আয়োজকরা জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দিতেই এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy