স্থানীয় সরকার বিভাগে শহীদুল হাসানকে সচিব নিয়োগ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেনএলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী মো. শহীদুল হাসান।বৃহস্পতিবার(৫ মার্চ)তিনি নতুন কর্মস্থলে যোগদান

2026-03-06T15:18:58+00:00
2026-03-06T15:18:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্থানীয় সরকার বিভাগে শহীদুল হাসানকে সচিব নিয়োগ
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ২৯৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী মো. শহীদুল হাসান।

 বৃহস্পতিবার(৫ মার্চ) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এরআগে গত ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশে মো. শহীদুল হাসানকে এক বছরের চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন সূত্রে জানা যায়, মো. শহীদুল হাসান ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ¯œাতক ডিগ্রি  অর্জন করেন। চাকরি জীবনে তিনি প্রথম ওয়ার্কস প্রোগ্রাম উইংয়ে নির্বাহী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। এরপর তিনি তৎকালীন এলজিইবিতে (বর্তমানের এলজিইডি) যোগদান করেন। এলজিইডির প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের প্রধান সেনাপতি ছিলেন মো. শহীদুল হাসান। এ দুজনের দক্ষতা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার জোরেই এলজিইডি আজ সারাদেশে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের মাধ্যমে
উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে- যা আজ থেকে ২০ বছর আগে কেউ কল্পনাও করেনি।


স্থানীয় সরকার বিভাগে শহীদুল হাসানের নিয়োগ হওয়ায় এলজিইডির কর্মকর্তা থেকে কর্মচারি পর্যন্ত সবাই খুশি। বুধবার(৪ মার্চ) সকাল থেকে এ নিয়ে এলজিইডিতে আনন্দের বন্যা শুরু হয়ে চলছে এখনও। সবার মুখে একই কথা-স্যার মাননীয় সচিবের দায়িত্ব পেয়েছেন। এলজিইডি আরও সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এজন্য তারা বেজায় খুশি। একই সাথে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা এই দূরদর্শী সিদ্ধান্তের জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রশংসা করছেন।

প্রকৌশলী মো. শহীদুল হাসান যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারপেশাগত ক্ষেত্রে উচ্চ শিক্ষা/প্রশিক্ষণ লাভ করেন। একজন ভ্রমণকারী কর্মকর্তা হিসেবে তাকে সেমিনার/ওয়ার্কশপ/অধ্যয়ন/চুক্তি এবং ঋণ আলোচনা সভায় যোগদানের জন্য ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ার বিভিন্ন শহরে যান। তিনি বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ফেলো এবং আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্য। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদানের জন্য মো. শহীদুল হাসানকে ২০০০ সালে জসিম স্বর্ণপদক, ১৯৯৯-২০০০ সালে শ্রীগায়ন অতীশ দীপঙ্কর স্বর্ণপদক এবং ২০০০ সালে সাংবাদিক মোনাজাতউদ্দিন স্বর্ণপদক প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy