প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম (ভিজিট : ১৬৬)

X
পাট দিবসের বর্ণাঢ্য র্যালি
নেত্রকোনা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ স্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পাট দিবসের বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সকাল ১০টায় র্যালির উদ্ধোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
র্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলা প্রশাসন ও পাট অধিপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের সভাপতিত্বে জাতীয় পাট দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।