নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে

2026-03-07T12:22:33+00:00
2026-03-07T12:22:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ৫৯)
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
X

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিস্ফোরণে ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির এবং ভাড়াটিয়া লিটন নামে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ইফতারের পর ভবনটির নিচতলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধসে পড়ে। পাশাপাশি আশপাশের কয়েকটি বাসার দরজা-জানালাও ভেঙে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে।

স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান বলেন, ইফতারের পরপরই বিকট আওয়াজ পাই। এরপর এসে দেখি একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকজনকে দেয়ালের নিচ থেকে উদ্ধার করা হয়। আরও কয়েকজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্যাস লিকেজ থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy