প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম (ভিজিট : ৫৯)

X
কুমিল্লার দেবিদ্বারে মৎস্যজীবী দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬মার্চ )স্থানীয় ডায়না রেস্তোরাঁয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ কাউসার আলম মোল্লা'র সভাপতিত্বে এবং দেবিদ্বার পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ ইব্রাহিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন ও সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ আলম ও সদস্য সচিব আলীম পাঠান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন, কুমিল্লা উত্তর জেলার মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, দেবিদ্বার উপজেলা কৃষকদলের সদস্য সচিব সফিউল্লাহ আখন্দ মানিক, যুবদলের সভাপতি মো : শাহ জামান মুন্সিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।