জ্বালানি তেল পাচার, সাতক্ষীরা সীমান্তে বিশেষ তল্লাশি বিজিবির

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরার সীমান্ত এলাকাগুলোতে

2026-03-07T15:42:56+00:00
2026-03-07T15:42:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জ্বালানি তেল পাচার, সাতক্ষীরা সীমান্তে বিশেষ তল্লাশি বিজিবির
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ১৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


 সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরার সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি, তল্লাশি ও মোবাইল টহল।

শনিবার (৭ মার্চ) বেলা ১২টায় ভারত সীমান্তবর্তী ভোমরা জিরো পয়েন্টে সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, বিদেশি কার্গো যানবাহন কম জ্বালানি নিয়ে দেশে প্রবেশ করে স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করা বা বাংলাদেশি গাড়ি অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত অতিক্রমের মতো অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সাতক্ষীরা সদর ও কলারোয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি বিপণন তদারকি করা হচ্ছে এবং ভোমরা স্থলবন্দর এলাকায় বিশেষ তল্লাশি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।

প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সাদমান সাদিক, উপসহকারী পরিচালক মাসুম বেগ এবং মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy