লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দুই নারী ও ইউপি

2026-03-07T15:50:08+00:00
2026-03-07T15:50:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ৩৯)
X

নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের  সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে লোহাগড়া, নড়াইলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি  করা হয়েছে। 


পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আক্তার হোসেন সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ধদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে একটি মোটর চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে  শনিবার (৭ মার্চ) সকালে দু'পক্ষ দেশীয় অস্ত্র  ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটাসহ  নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুজন নারী, ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, ইউপি সদস্য জিরু গাজী( ৫০), লিটন (৪৫), হিমায়েত (৫১),  ফিরোজ মোল্যা (৪৫), মুসা (২৪), শরিফুল (৩৪), হাসান মোল্যা (৫৩), প্রিন্স (২৫), কাদের (২৫), আক্তার মোল্যা (৬০), মিরাজ মোল্যা (৪৭), লুৎফর নাহার (২৮), রেখা বেগম (৩৩) ও সেলিম বিশ্বাস( ৪৪)।

আহতদেরকে লোহাগড়া উপজেলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy