পুঠিয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সার–কীটনাশকের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহীর পুঠিয়া

2026-03-07T20:42:54+00:00
2026-03-07T20:42:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ২১৯)
বাজারে অভিযান ও মনিটরিং
X

বাজারে অভিযান ও মনিটরিং

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সার–কীটনাশকের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান ও মনিটরিং পরিচালনা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানকালে একটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy