নওগাঁয় বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তন্ময় হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।শনিবার (৭ মার্চ) সকাল

2026-03-07T20:46:30+00:00
2026-03-07T20:46:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী নিহত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ১৭১)
মোটসাইকেল আরোহী নিহত
X

মোটসাইকেল আরোহী নিহত

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তন্ময় হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে।

নিহতের ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে তন্ময় হোসেন বিয়ে করে। এ বিয়ে নিয়ে পরিবারের লোকজনের সাথে বনিবনা না হওয়ায় তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকতেন। বাসা ভাড়া থাকার পাশাপাশি বিদ্যুৎ মিস্ত্রি হিসাবে কাজ করতেন তন্ময় হোসেন। প্রতিদিনির মতো আজ সকালেও মোটরসাইকেল নিয়ে কাজে বের হলে নওগাঁ থেকে আসা বিআর পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy