শেরপুরে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে মতবিনিময় সভা

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও জ্বালানি তেলের পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ মার্চ (শনিবার) সকালে

2026-03-07T21:05:54+00:00
2026-03-07T21:05:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে মতবিনিময় সভা
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৬৫)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও জ্বালানি তেলের পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ মার্চ (শনিবার) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা ও জ্বালানি তেলের পাচার প্রতিরোধে জ্বালানি পাম্প মালিক, সরবরাহকারী, ব্যবসায়ী, পুলিশ ও জেলা প্রশাসনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং জ্বালানি তেল বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ, অবৈধ সরবরাহকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিংয়ের মাধ্যমে সরকার কতৃক জারিকৃত  অবশ্যপালনীয় নির্দেশনা প্রচারের জন্য নির্দেশ প্রদান করেন।

সভায় পুলিশ সুপার,শেরপুর মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,শেরপুর মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার,শেরপুর  মোঃ মিজানুর রহমান ভূঁঞা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি এবং জ্বালানি তেল পাম্প মালিক/ম্যানেজার/প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy