পোরশায় জামায়াতের ইফতার মাহফিল

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশা উপজেলায় বিশিষ্টজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রবিবার উপজেলার

2026-03-08T11:01:09+00:00
2026-03-08T11:01:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় জামায়াতের ইফতার মাহফিল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ৫৯)
X

নওগাঁর পোরশা উপজেলায় বিশিষ্টজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার উপজেলার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাগর আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন এবং কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শাহাজামাল শাহ চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হক শাহ, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের নায়েবে আমির আলাউদ্দিন এবং সাবেক আমির আব্দুছ ছালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের আইবিডাব্লিউএফ বিভাগের জেলা সহসভাপতি ও উপজেলা সভাপতি নুরনবীসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy