আটোয়ারীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত

2026-03-08T14:24:32+00:00
2026-03-08T14:24:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ১৮৬)
X

পঞ্চগড়ের আটোয়ারীতে রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়ের সভাপতিত্বে র‌্যালী, আলোচনা সভা এবং নারী উদ্যোক্তাদের পণ্য সম্বলিত স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে উপজেলা কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনছারুল হক, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম।

স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ জাফর, মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মোছাঃ নুরিমা বেগম ও মোছাঃ আফরোজা বেগম, উদ্যোক্তা মোছাঃ আমেনা বেগম, রাধানগর সমাজসেবা ফাউন্ডেশনের রত্না বানু, প্রশিক্ষণার্থী মোছাঃ হোসনেয়ারা বেগম ও শিক্ষার্থী মিজুয়ানা জান্নাত মিজু ও সাদিয়া তাসরিনও বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সম্বলিত স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। ১৮৫৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের টেক্সটাইল ধর্মঘটের মাধ্যমে মজুরি বৈষম্য ও অমানবিক কাজের পরিবেশের প্রতিবাদ শুরু হয়। ১৯০৯ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১১ সাল থেকে ৮ মার্চ নারী সমঅধিকার দিবস হিসেবে পালিত হতে শুরু করে। বাংলাদেশে এই দিবস স্বাধীনতার পূর্ব থেকেই পালিত হচ্ছে এবং ১৯৭৫ সালে জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক নারী দিবস নারীর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অর্জন উদযাপন এবং লৈঙ্গিক সমতার বিষয় তুলে ধরার একটি বৈশ্বিক দিন হিসেবে পালিত হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy