প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:১৮ পিএম (ভিজিট : ৪০)

X
দিনাজপুরের ঘোড়াঘাটে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত
দিনাজপুরের ঘোড়াঘাটে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ধারা ৫ এর উপ-ধারা (২) অনুযায়ী এক মাংস বিক্রেতার কাজ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৮মার্চ ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ওসমানপুর বাজারের মাংস বিক্রেতা লেবু মিয়ার কাছ থেকে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা কালে পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন জানান, প্রাণিসম্পদ অফিস থেকে পশু জবাইয়ের অনুমতি না নিয়ে এবং ফ্রিজ জাত মাংস (বাসি মাংস) বাজারে এনে বিক্রি করার অভিযোগে এ জরিমানা করা হয়।