কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী

2026-03-09T10:07:16+00:00
2026-03-09T10:07:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:০৭ এএম   (ভিজিট : ১৩৭)
X

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার (৮ মার্চ) জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন এবং বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং (SMART Project) পিসিকালচার প্রকল্পের আওতায় কলাগাছি পরিবেশ ক্লাবের উদ্যোগে উপজেলার কলাগাছি এলাকায় পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে সংস্থার  কর্মকর্তা , বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তি  এবং কলাগাছি পরিবেশ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওয়াপাড়া মডেল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক পার্থ সারথী মল্লিক, জাগরণী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক অলিয়ার রহমানসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা, নারীর কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা বিস্তার এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী ও কন্যার অধিকার বাস্তবায়নে জাগরণী চক্র ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নারীর কর্মসংস্থান বৃদ্ধি ও নারী শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy