সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জনউদ্যোগ যশোর ও বাংলাদেশ মহিলা

2026-03-09T14:42:06+00:00
2026-03-09T14:42:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ৫৮)
ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন
X

ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন


সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জনউদ্যোগ যশোর ও বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জনউদ্যোগ যশোরের আহবায়ক নাজির আহমেদের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠন দুটির দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীরা যখন দেখে অপরাধ করেও পার পাওয়া যায়, তখন তাদের ভিতরে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ধর্ষণ ও হত্যার বিচার বছরের পর বছর ঝুলে থাকে। অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় বা অর্থের জোরে পার পেয়ে যায়, তখন সমাজ অপরাধপ্রবণ হয়ে ওঠে। নারী নির্যাতন ও ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারলে সমাজ থেকে নারী নির্যাতন বিলুপ পাবে। 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সুরধনীর সভাপতি হারুন অর রশিদ, হাসিনুর রহমান সহ প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy