প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৫৪ পিএম (ভিজিট : ২২৭)

X
সিভিল সার্জন
বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনেক সেবামূলক কাজ করে থাকে। এখানে অসহায় মানুষগুলো আপনাদের কাছে সেবা নিতে যায়, আপনারা নিজ উদ্যোগে কিছু কমায় দিলেন, ১০০% না ৮০% বা ৭০% নেন কিছু কমায় নেন তাহলে ওই মানুষটাও আপনার জন্য দোয়া করবে। ব্যবসা তো করবেনি। কর্মচারী আছে সিস্টার আছে ডাক্তার আছে তাদের বেতন দিতে হবে এবং নিজেরও তো মুনাফার প্রয়োজন আছে। তাই আমি সব সময় বলি একটু নীতির সাথে ব্যবসাটা করবেন।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নীলফামারী জেলা কমিটির আয়োজনে সোমবার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিকেলে শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নীলফামারী জেলা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রউফ রউফুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিএনসির নীলফামারীর পরিচালক মোঃ আনিসুর রহমান খাঁন, বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সামসুর রহমান কোয়েল, সদর উপজেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ হাসান ইমাম, সৈয়দপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাকিমুল ইসলামসহ অন্যান্য উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।