চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের তৎপরতায় ২৮ মোবাইল ফেরত

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ২৮টি মোবাইল ও প্রতারণার অর্থ ফেরত পেলেন ভুক্তভোগীরা।চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার

2026-03-09T22:09:52+00:00
2026-03-09T22:09:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের তৎপরতায় ২৮ মোবাইল ফেরত
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:০৯ পিএম   (ভিজিট : ৭৩)
চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের তৎপরতা
X

চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের তৎপরতা

চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ২৮টি মোবাইল ও প্রতারণার অর্থ ফেরত পেলেন ভুক্তভোগীরা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ সুত্র জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করতে সক্ষম হয়।

এ সময় বিভিন্ন মডেলের মোট ২৮টি স্মার্টফোন এবং প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে এসব মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। তিনি মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় বা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের এ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছেছে। এ সময় পুলিশ সুপার ভুক্তভোগীদের ধৈর্য ও সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো অপরাধের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুয়াডাঙ্গার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy