বিএনপি দেশের মানুষের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে: ড. আবদুল মঈন খান

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে

2026-03-10T11:30:14+00:00
2026-03-10T11:30:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি দেশের মানুষের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে: ড. আবদুল মঈন খান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ৯৪)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তখন দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে।

সোমবার বিকেলে নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, শেখ হাসিনার আমলে গত ১৭ বছর দেশে গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল এবং মানুষের বাকস্বাধীনতা ছিল না। বহু আন্দোলন-সংগ্রামের পর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারের পতন ঘটে। এরপর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।

এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy