প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৪৬ পিএম (ভিজিট : ১৯১)

X
শার্শায় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই স্লোগান নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে র্যালীসহ দিবসটি পালিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাখির উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান এবং শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম।