প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৩৮ পিএম (ভিজিট : ৪৯)

X
চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল উপজেলা ভবন চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। পরে কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভুঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ খান, স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, চন্দনাইশ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাছান, প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।