ঈদে তানজিকার তিন নাটক

বিনোদন রিপোর্ট

বিনোদন

প্রতিবার ঈদে ছোট পর্দার তারকাদের ব্যস্ততা থাকে নতুন নাটকের কাজ নিয়ে। সে ধারাবাহিকতায় এবারের ঈদেও দর্শকের সামনে একাধিক

2026-03-10T16:10:25+00:00
2026-03-10T16:10:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঈদে তানজিকার তিন নাটক
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রতিবার ঈদে ছোট পর্দার তারকাদের ব্যস্ততা থাকে নতুন নাটকের কাজ নিয়ে। সে ধারাবাহিকতায় এবারের ঈদেও দর্শকের সামনে একাধিক নাটক নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী তানজিকা আমিন। ঈদ উপলক্ষে এরই মধ্যে তিনটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এর একটি নাটকের নাম ‘ছিটকিনি’। 

নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। এতে তানজিকার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এ প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, ‘সাগর জাহানের এ নাটকের গল্প অসাধারণ। দর্শক মুগ্ধ হবে। আমার খুব ভালো লেগেছে।’

ঈদের জন্য আরো দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। সেগুলো প্রচার হবে ইউটিউব চ্যানেলে। একটি নাটকে তার সহশিল্পী তৌসিফ। অন্যটিতে আবারো দেখা যাবে জোভানকে। এ প্রসঙ্গে তানজিকা বলেন, ‘ঈদের তিনটি নাটকে তিন রকম চরিত্রে অভিনয় করেছি। একটির সঙ্গে আরেকটির গল্প বা চরিত্রের মধ্যে কোনো মিল নেই। কাজগুলো ভীষণ উপভোগ করেছি। একটি নাটকে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছি। ওটা দুর্দান্ত একটি কাজ হয়েছে।’

নাটকের বাইরে মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিকা অভিনীত ‘রবি ইন ঢাকা’ নামের একটি সিনেমা। আগামী পহেলা বৈশাখে সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা। এটি পরিচালনা করেছেন রাজীব সালেহীন। নাটকটি প্রসঙ্গে তানজিকা বলেন, ‘এর গল্পটা দারুণ। সবারই ভালো লাগবে। পহেলা বৈশাখ একটি বড় উৎসব আমাদের দেশের। সেই সময় মুক্তি দেয়া হবে।’

এদিকে ‘ঝামেলা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে তানজিকা বলেন, ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হওয়ার পর মেয়েটি ফের বিয়ে করে। এভাবেই গল্প এগিয়ে যায়। মেয়েটি ভাবে আগের জীবনটাই ভালো ছিল, নাকি পরের জীবন? একটা টানাপড়েনের গল্প।’ অভিনয় ক্যারিয়ারে তানজিকা আমিন অসংখ্য নাটকে কাজ করেছেন। নানা ধরনের চরিত্রে তাকে দেখেছে দর্শক।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy