পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা শহরতলীর কাচারীপাড়ায় অভিযান চালিয়ে র‌্যাব পাবনা ক্যাম্প একটি শর্টগান, একটি বন্দুকের বাট ও অস্ত্রের মেশিনারীজ ট্যুলবক্সসহ একজনকে

2026-03-10T21:35:13+00:00
2026-03-10T21:35:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম   (ভিজিট : ৭৭)
অস্ত্রসহ নারী গ্রেফতার
X

অস্ত্রসহ নারী গ্রেফতার

পাবনা শহরতলীর কাচারীপাড়ায় অভিযান চালিয়ে র‌্যাব পাবনা ক্যাম্প একটি শর্টগান, একটি বন্দুকের বাট ও অস্ত্রের মেশিনারীজ ট্যুলবক্সসহ একজনকে আটক করেছে। 

আটককৃত আসামী ফারহানা খন্দকার (৪৫)। সে কাঁচারীপাড়া মহল্লার মৃত কেএম শহিদুল ইসলামের মেয়ে ও রাকিব রানার স্ত্রী।

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামী ফারহানা খন্দকারকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র, বাট ও ট্যুলবক্স উদ্ধার করা হয়। 

আটককৃত আসামীকে গ্রেপ্তার দেখিয়ে পাবনা সদর থানায় হস্তান্তরসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy