টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

''দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুন্যের বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে আলোচনা সভা

2026-03-10T21:57:39+00:00
2026-03-10T21:57:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৫৭ পিএম   (ভিজিট : ১৭৬)
আলোচনা সভা
X

আলোচনা সভা

''দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুন্যের বাংলাদেশ গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়র‍্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মরতুজা এহসান,পল্লি বিদ্যুৎ এর ডি জি এম আব্দুস সালাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আলম বিপ্লব, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশীদ,ফায়ার সার্ভিস অফিসার আতিকুর রহমান,বালিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল, উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির  যুব প্রধান আবু বক্কর শেখ সহ  স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং দুর্যোগ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া, নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy