নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

‘দুর্যোগ প্রস্তুতিতে লডব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়

2026-03-10T22:13:45+00:00
2026-03-10T22:13:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:১৩ পিএম   (ভিজিট : ১৩৮)
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
X

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দুর্যোগ প্রস্তুতিতে লডব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সদর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy