ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে আসন্ন ঈদ উপলক্ষে দুঃস্থ, অসহায়, গরীব পরিবার গুলোর মাঝে খুবই নিম্নমানের এবং খাবার

2026-03-12T17:15:08+00:00
2026-03-12T17:15:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৩৫)
নিম্নমানের এবং খাবার অনুপযোগী ভিজিএফ চাল
X

নিম্নমানের এবং খাবার অনুপযোগী ভিজিএফ চাল



কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে আসন্ন ঈদ উপলক্ষে দুঃস্থ, অসহায়, গরীব পরিবার গুলোর মাঝে খুবই নিম্নমানের এবং খাবার অনুপযোগী ভিজিএফ চাল সরবরাহের গুরুতর অভিযোগ উঠেছে।


উপকারভোগীদের মাঝে বিতরণ করতে গিয়ে চালের এ অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম। 


তিনি বলেন, ঈদ উপলক্ষে গরীব, অসহায়, পরিবারগুলোর মাঝে সরকার প্রদত্ত এসব চাল একেবারে খাবার অনুপযোগী যা সরকারের ভাবমূর্তিকে চরম ক্ষুন্ন করবে। তিনি এসব চাল ক্রয়ের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।


উক্ত অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের জানান, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং চালের বস্তা পরিবর্তন করা হবে বলে জানান। 


ভারপ্রাপ্ত কর্মকর্তা গুদাম কক্সবাজার সদর, (অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও উপজেলা) বিধান বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান এ অভিযোগ তিনি পেয়েছেন, অভিযোগ উঠা চাল ফেরতের জন্য বলা হলেও এতগুলো চালের বস্তা খুলে ভাল খারাপ দেখে ফেরত দেয়া আদৌ কষ্ট সাধ্য।


উপজেলা নির্বাহি কর্মকর্তা রামু (অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও উপজেলা) মো. ফজলে রাব্বানী চৌধুরীর সরকারী মোবাইল নাম্বারে বারবার কল দিলেও রিসিভ না হওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


ঈদযাত্রায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে প্রধানত ছয়টি কারণে চার স্পটে যানজটের আশঙ্কা রয়েছে। ১৩ কিলোমিটারে ছয় লেনের গাড়ির চাপ পড়বে দুই লেনে। লক্কড়ঝক্কড় মার্কা লোকাল বাস মহাসড়কে বিকল হয়ে ভোগান্তি বাড়াবে। ফ্লাইওভার ও মহাসড়কে নির্মাণ কাজ চলমান থাকায় যান চলাচলে প্রতিবন্ধকতা বাড়াবে। 

টোল আদায়ের ধীরগতি বা সাময়িক বন্ধ রাখা যানজটে বিশেষ ভূমিকা রাখতে পারে। সেতুতে মোটরসাইকেল বা বাইকের বাড়াবাড়ি মহাসড়কে যানজট সৃষ্টির সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া যে কোনো দুর্ঘটনা মহাসড়কে যানজট সৃষ্টির অন্যতম কারণ হিসেবে প্রতিবছর ধরা হয়। এবারও উত্তরের পথে ঈদযাত্রায় ওই ছয় কারণে এলেঙ্গা, গোলচত্বর, টোলপ্লাজা ও সেতুর ওপর এ চারটি প্রধানতম স্পটে
যানজটের সমূহ আশঙ্কা রয়েছে।


জানাগেছে, উত্তরের পথে ঈদ যাত্রায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে সাধারণত প্রতিদিন ২৪টি জেলার ২০-২২ হাজার যানবাহন চলাচল করে থাকে। মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশ কয়েক বছর যাবত গলার কাঁটায় পরিনত হয়েছে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy