কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম

সারাবাংলা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সেমাই উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে কুমিল্লা বেকারি

2026-03-12T21:36:36+00:00
2026-03-12T21:36:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ৫৬)
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
X

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সেমাই উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে কুমিল্লা বেকারি  নামের একটি বেকারি মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট আইন-২০১৮ ও বিএসটিআই আইনের মানদণ্ড অনুযায়ী খাদ্যপণ্য প্রস্তুত না করার অপরাধে বেকারিটির এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত কুমিল্লা বেকারি নামক কারখানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন অভিযান পরিচালনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক খন্দকার জামিনুর রহমান এবং ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে বেকারি ও লাচ্ছা সেমাই উৎপাদন কক্ষ পরিদর্শন করে দেখা যায়-খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহার করা হচ্ছে। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল এবং খাদ্য সংরক্ষণের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় সংশ্লিষ্ট আইনে বেকারির মালিক দীন ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তআ ছাড়া সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য সতর্ক করা হচ্ছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy