কানের পাম ডি’অর পাচ্ছেন বারবারা স্ট্রাইস্যান্ড

বিনোদন ডেস্ক

বিনোদন

চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন হলিউডের বর্ষীয়ান গায়িকা, অভিনেত্রী ও পরিচালক বারবারা স্ট্রাইস্যান্ড। ভ্যারাইটি

2026-03-13T16:34:42+00:00
2026-03-13T16:34:42+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কানের পাম ডি’অর পাচ্ছেন বারবারা স্ট্রাইস্যান্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন হলিউডের বর্ষীয়ান গায়িকা, অভিনেত্রী ও পরিচালক বারবারা স্ট্রাইস্যান্ড। ভ্যারাইটি ও ইয়াহু এন্টারটেইনমেন্ট বলছে, আগামী ২৩ মে কান ফিল ফেস্টিভ্যাল চলার সময় তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এক বিবৃতিতে ৮৩ বছর বয়সী স্ট্রাইস্যান্ড বলেন, ‘অত্যন্ত গর্ব ও বিনয়ের সঙ্গে জানাতে চাই যে, অতীতে যারা সম্মানজনক পাম ডি’অর পেয়েছেন, যাদের কাজ আমাকে দীর্ঘদিন অনুপ্রাণিত করেছে তাদের তালিকায় যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’ 

তিনি আরও যোগ করেন, ‘এই কঠিন সময়ে সিনেমা এমন সব গল্পের প্রতি আমাদের মনপ্রাণ খুলে দেয় যেগুলো মানবিকতার কথা বলে, একইসঙ্গে নাজুক অবস্থা ও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতার কথা বলে। সিনেমা সীমান্ত ও রাজনীতি ছাড়িয়ে যায় এবং আরো সহানুভূতিশীল বিশ্ব গড়তে কল্পনার শক্তিকে তুলে ধরে।’ 

অস্কার, গ্র্যামি, এমি ও টনি অ্যাওয়ার্ডস জেতা স্ট্রেইস্যান্ড এর আগে কখনও কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেননি। স্ট্রেইস্যান্ডের আগে ক্লিন্ট ইস্টউড, জেন ফন্ডা, জোডি ফস্টার, ফরেস্ট হুইটেকার, টম ক্রুজ, মাইকেল ডগলাস ও হ্যারিসন ফোর্ড এই সম্মাননা পেয়েছেন। ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমু এক বিবৃতিতে বলেন, ‘বারবারা একজন বৈশ্বিক তারকা। সব ছাড়িয়ে তিনি একজন শিল্পী। তিনি এমন সব প্রজেক্টে কাজ করেছেন ও পুরো বিশ্বের সঙ্গে শেয়ার করেছেন, যা তার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে ও যেগুলো তার একান্ত নিজস্ব।’ 

চলতি মাসের শুরুতে, ফেস্টিভ্যাল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, ‘লর্ড অফ দ্য রিংস’ সিনেমা সিরিজের পরিচালক পিটার জ্যাকসনও পাম ডি’অর পাচ্ছেন। তাকে ১২ মে এই সম্মাননা দেওয়া হবে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy