ঈদের নাটক ‘যে বাঁধন যায়না ছেঁড়া’

বিনোদন রিপোর্ট

বিনোদন

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে মানবিক গল্পভিত্তিক বিশেষ নাটক ‘যে বাঁধন যায়না ছেঁড়া’। পিতা-পুত্রের সম্পর্ক, দায়িত্ববোধ ও পারিবারিক

2026-03-13T16:51:39+00:00
2026-03-13T16:51:39+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঈদের নাটক ‘যে বাঁধন যায়না ছেঁড়া’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ১৮৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে মানবিক গল্পভিত্তিক বিশেষ নাটক ‘যে বাঁধন যায়না ছেঁড়া’। পিতা-পুত্রের সম্পর্ক, দায়িত্ববোধ ও পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। সম্প্রতি ঢাকার উত্তরা, মিরপুর-১২ ও আগারগাঁও এলাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত ও অভিনেতা ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ, আজিজুল ইসলাম, রাজীব নটরাজ, সুজন ভৌমিক, শিশু শিল্পী ইব্রাহিম প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, হায়াত সাহেব নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ সারাজীবন মফস্বলে চাকরি করে একমাত্র ছেলে জাফরকে বড় করেছেন। নিজের জমিজমা বিক্রি করে ছেলেকে ঢাকায় পড়াশোনা করিয়েছেন। এখন জাফর সংসার করে ঢাকায় প্রতিষ্ঠিত। এদিকে স্ত্রী মারা যাওয়ার পর অসুস্থ হায়াত সাহেব চিকিৎসার জন্য ছেলের বাসায় আসেন। শুরুতে আন্তরিকতা থাকলেও ধীরে ধীরে নানা পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। ছোট সংসারে দায়িত্ব, বাস্তবতা আর আবেগের দ্বন্দ্বে তৈরি হয় এক মানবিক গল্প।

নাটকটি প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘গল্পটি খুব পরিচিত এক বাস্তবতার কথা বলে। আমাদের সমাজে অনেক পরিবারেই এমন পরিস্থিতি দেখা যায়। সেই অনুভূতিটাই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
অন্যদিকে ইরফান সাজ্জাদ বলেন, ‘এখানে একজন ছেলের দায়িত্ববোধ আর বাস্তব জীবনের টানাপোড়েন দেখানো হয়েছে। গল্পটি দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।’

নির্মাতারা আশা করছেন, পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ও মানবিক বার্তার কারণে নাটকটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে।
‘যে বাঁধন যায়না ছেঁড়া’ রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন, সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রমজান আলী এবং আবহসংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। ঈদ উপলক্ষে এটি প্রচারিত হবে ইউটিউব চ্যানেলে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy