চাটখিলে মেয়র প্রার্থীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব ও আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আহসানুল হক মাসুদের উদ্যোগে স্থানীয় সাংবাদিক,

2026-03-13T17:23:44+00:00
2026-03-13T17:23:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে মেয়র প্রার্থীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ২০০)
ইফতার ও দোয়া মাহফিল
X

ইফতার ও দোয়া মাহফিল

নোয়াখালীর চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব ও আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আহসানুল হক মাসুদের উদ্যোগে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার চাটখিলের ‘কুটুম ঘর’ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা মফিজ উল্যাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আহসানুল হক মাসুদ তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, "ছাত্রজীবন থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে দলের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। ফ্যাসিস্ট সরকারের আমলে যখন আমাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়, তখন আমার বাবা সেই শোক সইতে না পেরে মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, আগামী চাটখিল পৌরসভা নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকল পৌরবাসীর সেবা করতে চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহজাহান রানা, আলা উদ্দিন ভূঁইয়া, গোলাম মোস্তফা ভূঁইয়া; পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন বাহার, গোলাম কিবরিয়া মিঠু এবং উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর। 

চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দীকী ফরহাদ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।

আহসানুল হক মাসুদ চাটখিল কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম এবং চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বক্তব্যে তিনি চাটখিলের সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজসহ সকল সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও চাটখিল পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy