প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৪৩ পিএম আপডেট: ১৩.০৩.২০২৬ ৯:৫৪ পিএম (ভিজিট : ২৫১)

X
নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দা এলাকার ফুটওভার ব্রিজের পাশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
জানা যায়, শুক্রবার রাতে নদ্দা ফুটওভার ব্রিজের নিচের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে নদ্দা ব্রিজের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজের নিচে রেস্তোরাঁসহ একাধিক খাবারের দোকান রয়েছে।