ফকিরহাটে আহতদের স্বজনদের হাতে নগদ টাকাসহ জিনিসপত্র হস্তান্তর

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে মুরগি বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন গুরুত্বর আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের

2026-03-14T10:39:06+00:00
2026-03-14T10:39:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে আহতদের স্বজনদের হাতে নগদ টাকাসহ জিনিসপত্র হস্তান্তর
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৩৯ এএম   (ভিজিট : ৭৪)
X

বাগেরহাটের ফকিরহাটে মুরগি বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন গুরুত্বর আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়দের সহযোগিতায় গ্রাম পুলিশ মেহেদী হাসান রানা দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ ভ্যান থেকে ২ লাখ ৩৯ হাজার টাকা, তিনিটি মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। যা শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের মাধ্যমে আহতদের স্বজনদের হাতে উদ্ধার হওয়া নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র হস্তান্তর করা হয়।  

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ মার্চ) সকালে পিকআপ ভ্যানটি ঢাকায় মুরগি দিয়ে খুলনা দিকে আসছিল। ফকিরহাট উপজেলা পালেরহাট এলাকায় এসে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়ীর মালিক জুয়েল মল্লিক প্রিন্স (৩৫), চালক কাশেম শেখ (৪০) এবং সহযোগি হাসান শেখ (৩০) গুরুত্বর আহত হন। স্থানীয় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতরা সকলে খুলনা বিভিন্ন এলাকার বাসিন্দা। 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকভ্যাপ ভ্যানটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখছেন। 

আহতদের স্বজনদের টাকা ও অন্যান্য জিনিপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাড়ির মালিক জুয়েল মল্লিক প্রিন্সের শ্বশুর নওশাদ আলী ফরাজী, ভগ্নিপতি কে এম রাকিবুল হাসান, গ্রাম পুলিশ মেহেদী হাসান রানা, হোটেল মালিক হাসান ফকিরসহ অন্যান্যরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy