প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:১৫ পিএম (ভিজিট : ১৬৯)

X
সংগৃহীত ছবি
নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও সদর-বারহাট্রা আসনের নবনির্বাচিত অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ন। ৩ দিনের জমে থাকা পানি ফেলে দিতে হবে, প্রতিটি বাড়ির চারপাশ পরিস্কার রাখতে হবে।
এসিড মশার বংশবিস্তার রোধকল্পে জনসচেতনতার বিকল্প নেই। নেত্রকোনা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা শহরের মোক্তারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা কর্মসূচী উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, সিভিল সার্জন ডা. গোলাম মওলা, সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আসমা বিনতে রফিক, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকী, সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শামছুল হুদা শামীম প্রমুখ।