প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:০৭ পিএম (ভিজিট : ২৭৮)

X
যাকাত ফান্ড থেকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
মুসলমান হিসেবে যাকাত আমাদের উপর ফরজ। সম্পদের উপর নির্ধারিত পরিমান যাকাত দিতে হয়। তাই যাকাত যারা নিচ্ছেন এটা তাদের প্রাপ্য।
বরং তারা যাকাত দাতাদের উপকার করছেন। ফরজ আদায় করতে তারা সাহায্য করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখেন। এ রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছেন এটা তার দুরদর্শিতার প্রমান।
ক্ষমতায় বসার পর একমাসের আগে যে আটটি কাজকে অধিক প্রাধান্য দিয়েছেন একমাসের আগেই তা করে দেখিয়েছেন। ইচ্ছা থাকলে উপায় হয় দেশ নায়ক তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
শনিবার হাটহাজারী উপজেলায় সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে বলেন, এপ্রিল মে মাসে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করে। মাননীয় প্রধানমন্ত্রীর মনে করেন আমরা যদি আগেই প্রতিরোধ করতে পারি তাহলে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকাংশে হ্রাস পাবে। মানুষের যেমন একদিকে দুর্ভোগ কমবে ঠিক তেমনি রাষ্ট্রীয়ভাবে আমাদের উপর জরুরী স্বাস্থ্যসেবার যে চাপ থাকে তাও অধিকাংশ কমে আসবে।
এসময় প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভায় জলাবদ্ধতা মানুষের সৃষ্টি উল্লেখ করে বলেন, পরিদর্শনে দেখেছি কিভাবে প্রতিটি ড্রেনে ফাইলিংয়ের মাটি আর বাসাবাড়ির বর্জ্যে স্তুফ হয়ে আছে। একদিকে আমরা নিজেরা অসচেতন অপরদিকে প্রশাসনের সমালোচনা করছি প্রতিনিয়ত। আমাদের সচেতন হতে হবে পলিথিনে বাসার বর্জ্য ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পানি নিষ্কাশনের পথ পরিস্কার রাখতে হবে।
এসময় তিনি খুব শিগগির বর্জ্য থেকে জৈব সার তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে বলে বক্তব্যে উল্লেখ করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, এসিল্যান্ড শাহেদ আরমান, পৌরসভা বিএনপির আহবায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভার মোঃ অহিদুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আয়োজনে ফতেপুর ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ (চাল) বিতরণের উদ্বোধন করেন।